ঝালকাঠিতে পূজা মন্ডপে ডিআইজি সংগীত পরিবেশন

Date: 2022-10-04
news-banner


  আবু জাফর বিশ্বাস , ঝালকাঠি:

ঝালকাঠি শহরের বিভিন্ন পূজা মন্ডপে পরিদর্শন কালে গানে গানে সারদীয় দূর্গাপূজার উৎসবকে ভড়িয়ে দিয়ে গেলেন বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আখতারুজ্জামান। সোমবার রাতে পূজা মন্ডপ এল্কাার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন ও হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দসহ সকলের সাথে সৌজন্য স্বাক্ষাত কালে আখরা বাড়ী ও কালীবাড়ী মন্দির প্রাঙ্গনে তিনি সংগীত পরিবেশন করেন। এসময় দূর্গা পূজার মন্ডপ এলাকায় অবস্থানরত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ বাধ ভাংগা উচ্ছাস প্রকাশ করেন।

    তার ব্যতিক্রমী অংশ গ্রহনে উপস্থিত হিন্দু-মুসলিমসহ সকল ধর্মের মানুষের মাঝে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়। ডিআইজি এসএম আখতারুজ্জামানের কন্ঠে ‘সাধের লাউ বানাইলা মোড়ে বৈরাগী’ গানটি শেষ হওয়া পূর্বেই উপস্থিত সকলের কন্ঠে ওয়ান মোড় ওয়ান মোড় ধ্বনী ওঠে। এরপর তিনি জেলার রাজাপুর উপজেলা সদরের সারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন কালে সেখানেও সংগীত পরিবেশন করেন।

    এ সময় তার সাথে ঝালকাঠির পুলিশ সুপার মোঃ আফরোজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত কুমার দে, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাঃ অসিম কুমার সাহা, সাধারন সম্পাদক কাউন্সিলর তরুন কুমার কর্মকার প্রমুখ। অন্যদিকে রাজাপুরে ঝালকাঠি-১ রাজাপুর-কাঠালিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিএইচ হারুন এমপি, রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামানসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave Your Comments