বুলবুল আহমেদ রংপুর বিভাগীয় প্রতিনিধি।
নীলফামারীর জলঢাকায় প্রেমিকার অন্য স্থানে বিয়ে হওয়ায় মো.সাহিদ(১৭) নামের এক কিশোর গ'লা'য় গামছা প্যাচিয়ে আ'ত্ম'হ'ত্যা করেছে।
সোমবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার শিমুলবাড়ি লহ্মী মাড়াই এলাকায় এ ঘটনা ঘটে।
সাহিদ শিমুলবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। সে ওই এলাকার মো.সফি উল্লাহর ছেলে।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়,নিজ এলাকায় এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল সাহিদের। তবে পরিবার মেনে না নিয়ে অন্য ছেলের সাথে বিয়ে দেয় প্রেমিকার। এ নিয়ে বাবার সাথে গতকাল রোববার কথা কাটাকাটি হয় তার। আজ বাড়ির পাশে পরিত্যাক্ত ঘরে গলায় ঘামছা প্যাচিয়ে আত্মহত্যা করে সে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবীর বলেন,ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। এঘটনায় একটি অপমৃত্যু মামলা গ্রহণ করা হয়েছে।