গোয়াইনঘাটে নৌকার প্রার্থী বদল মনোনয়ন পেয়েও বঞ্চিত হলেন নজরুল

Date: 2022-10-05
news-banner



সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাটঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার চার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

এদিকে তালিকা প্রকাশের একদিন পরই উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নে নজরুল ইসলাম নজু’র পরিবর্তে প্রার্থিতা বদল করে বর্তমান চেয়ারম্যান আবদুস সালামকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত এক চিঠিতে প্রার্থিতা বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়।
গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপজেলার চার ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা হলেন, গোয়াইনঘাট সদর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ পাল ছানা, পূর্ব জাফলং ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মধ্য জাফলং ইউনিয়নে উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ ও পশ্চিম জাফলং ইউনিয়নে নজরুল ইসলাম নজু।
কিন্তু নজরুল ইসলাম নজুর ভোটার আইডি কার্ডের স্থায়ী ঠিকানা সদর ইউনিয়নে হওয়াতে এই ইউনিয়নে নৌকার প্রার্থী পরিবর্তন করে বর্তমান চেয়ারম্যান আব্দুস সালামকে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে। এই পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) মনোনয়ন দাখিলের শেষ দিন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর।

Leave Your Comments