অভয়নগরে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে দুর্গাপূজা অনুষ্ঠিত

Date: 2022-10-05
news-banner


আমিনুর রহমান,অভয়নগর প্রতিনিধি:যশোরের অভয়নগরে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় ১২৮ টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।প্রত্যেকটা মন্দিরে  যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।পুলিশ ও আনসার ভিডিপির সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করে।পুলিশ প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মত।প্রত্যেকটা মন্দিরে যশোর -৪ আসনের এমপি রনজিত কুমার রায়ের অর্থায়নে সিসি ক্যামেরার ব্যবস্থা করা ছিল বলে সুত্র জানায়।তাছাড়া প্রত্যেকটা মন্দির কর্তৃপক্ষ থেকেও নিরাপত্তার বিষয় সার্বক্ষণিক তদারকিতে ছিল।সেইকারণে এবছর সনাতন ধর্মাবলম্বীদের একটা আলাদা উদ্যম, উৎসব,উচ্ছ্বাসের মাধ্যমে দুর্গাপুজা উৎসব পালন করতে দেখা যায়। আজ ৫ অক্টোবর বুধবার  বিজয়া দশমীতে ছিল দুর্গাপূজা বিসর্জনের দিন।বিসর্জনের সময় শত শত ভক্তবৃন্দের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিসর্জনের সময়ও কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনার খবর জানা যায়নি।ভৈরব নদে,বিভিন্ন খালে কিংবা পুকুরে সরকারীভাবে বেঁধে দেওয়া সময়ের মধ্যে প্রায় সকল প্রতিমা বিসর্জন দেওয়ার খবর পাওয়া গেছে।অভয়নগরে ১২৮ টি মন্দিরে সুষ্ঠু ও সুন্দর ভাবে দুর্গাপুজা উৎসব সমাপ্ত হওয়ায় এবং সার্বিকভাবে সহযোগিতা করার জন্য মাননীয় এমপি রনজিত কুমার রায়,পুলিশ প্রশাসন,আনসার ভিডিপি'র সদস্যবৃন্দসহ সংশ্লিষ্টদেরকে  ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অভয়নগর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু বিষ্ণুপদ দত্ত,সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত,নওয়াপাড়া পৌর কমিটির সভাপতি বাবু রবিন অধিকারী ব্যাচা,সাধারণ সম্পাদক প্রসনজিত দাস সনজিতসহ উপজেলা, ইউনিয়ন ও প্রত্যেকটা মন্দির কমিটির পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
 

Leave Your Comments