তিতাসে জেলা পরিষদ নির্বাচনে একাই মাঠ চষে বেড়াচ্ছেন সাজ্জাদ সিকদার, মাঠে নেই অপর ২ প্রার্থী

Date: 2022-10-05
news-banner


সাকিব হোসেইন, (কুমিল্লা সংবাদদাতা): নির্বাচনের বাকি মাত্র ১১ দিন। প্রার্থীরাও প্রতীক পেয়েছেন। প্রচারণায় জমজমাট থাকার কথা চারপাশ। কিন্তু চিত্র অনেকটা ভিন্ন। আসন্ন কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের সাধারন সদস্য পদপ্রার্থী তিতাস উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সাজ্জাদ হোসেন সিকদার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করে ভোটারদের কাছে হাতি প্রতীকে ভোট চেয়ে মতবিনিময় করে একাই মাঠ চষে বেড়াচ্ছেন এবং উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন।

বিপরীতে অন্য প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন বিচ্ছিন্নভাবে। ব্যতিক্রম শুধু সাজ্জাদ সিকদার।

তিনি প্রতীক পেয়েই মাঠে নেমে ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিন ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকলেও তিনি গণসংযোগ, সভা-সমাবেশ করে বেড়াচ্ছেন সকাল-সন্ধ্যা। উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দৌড়াচ্ছেন। নির্বাচন নিয়ে ভোটারদের কাছে জনপ্রিয়তার শির্ষে রয়েছেন এই সদস্য পদপ্রার্থী।

জেলা পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডে সাজ্জাদ সিকদার ছাড়া আরো ২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তালা প্রতীকে পদপ্রার্থী দেলোয়ার হোসেন পলাশ এর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের আইডিতে দুই একটি ভোট চাওয়ার চিত্র দেখা গেলেও তেমন কোন গনসংযোগ বা মতবিনিময় সভা করতে দেখা যায়নি তাকে অন্য দিকে আরেক পদপ্রার্থী  কে একেবারেই দেখা যাচ্ছে না নির্বাচনী প্রচারনার মাঠে। তারা শুধু নির্বাচন কমিশনের মনোনয়নে বৈধ প্রার্থী। প্রতীক নিয়েও তারা ভোটের মাঠে প্রচারণায় নামছে না।উপজেলার বিভিন্ন ইউনিয়নে শুধু সাজ্জাদ সিকদারের ব্যানার পোষ্টার দেখা যায়। অন্য কারো পোস্টার, লিফলেট এখনো চোখে পড়েনি।

জানা যায়, কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ২ নং ওয়ার্ডে সাজ্জাদ সিকদার উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের দলীয় সমর্থিত হেভিওয়েট একক প্রার্থী।

উন্মুক্ত নির্বাচনী মতবিনিময়কালে জানা গেছে, সাজ্জাদ সিকদার  ৮ টি ইউপি চেয়ারম্যানের সমর্থনে ও দলীয় নেতৃবৃন্দের একাগ্রতা প্রকাশের মাধ্যমে জেলা পরিষদে সদস্য পদপ্রার্থী হয়েছেন। 

তারই পেক্ষাপটে অপরদিকে দুই পদপ্রার্থী রাজনৈতিক চাপে রয়েছেন এবং সেই সাথে ভোটারের সমর্থনে পিছিয়ে পড়ে মাঠ থেকে ছটকে পড়েছেন বলে মনে করছেন ভোটারগন।

Leave Your Comments