সড়ক দূর্ঘটনায় যুবলীগ নেতা সহ নিহত - ২

Date: 2022-10-05
news-banner

 

ইয়াছির আরাফাত 
বকশীগঞ্জ  প্রতিনিধি (জামালপুর):-

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য সচিব আব্দুল আলিম তারা (৫২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যায় জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কে ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ পেট্রোল পাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আলিম তারা মেরুচর ইউনিয়নের মধ্য খেওয়ারচর গ্রামের মৃত দৌলত হোসেন দালান এর ছেলে।

জানান গেছে, নিহত আব্দুল আলিম তারা ইসলামপুরে উপজেলার মোশারফগঞ্জ এলাকায় একটি পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে হাইওয়ে রাস্তার ওপর উঠার সাথে সাথে বিপরীত দিক থেকে আসা  আরেকটি মোটর সাইকেলর সাথে সংঘর্ষ হয়। 

অপর দিকে একই দিনে রাত নয়টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় হাইওয়ে থানার সামনে মটরসাইকেলের ধাক্কায়  বাই সাইকেল আরোহী আবুল হোসেন (৬০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।

নিহত আবুল হোসেন পৌর এলাকার চন্দের বনে গ্রামের মৃত তছিম উদ্দিন ছেলে।

স্থানীয় সূত্রে জানাগেছে, নিহত আবুল হোসেন রাত নয়টার দিকে বাড়ী থেকে বাই সাইকেল যোগে বকশীগঞ্জ বাজারের আসার পথে পেছন থেকে মোটর সাইকেল ধাক্কা দেয় গুরুত্বর অবস্থায় সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ হাইওয়ে থানার (ওসি) আতাউর রহমান সাংবাদিকদের সত্যতা নিশ্চিত করেছেন।  তিনি জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

Leave Your Comments