আনন্দঘন পরিবেশে এবারের দূর্গাপূজা উদযাপিত হয়েছে, পরিবেশ মন্ত্রী

Date: 2022-10-06
news-banner

 

কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

বন ও পরিবেশ, জলবায়ু মন্ত্রী বুধবার (০৫ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে  বড় ধর্মীয়  উৎসব দূর্গাপূজার বিজয়া দশমীতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর, বাংলাবাজার, দাসেরবাজার, পানিশাইল, গুলুসা, নিজবাহাদুরপুর, এবং ভাগাডহর সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, সারাদেশে আনন্দঘন পরিবেশে এবারের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এরকম শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সরকার সবসময় পাশে থাকবে এবং ভবিষ্যতে যাতে আরো বড়ো আকারে পূজা উদযাপন করা যায়, তার ব্যবস্থা করতে হবে। 

মন্ত্রী আরো বলেন,  আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল শারদীয় দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষে নানা ধরনের অপতৎপতার পাঁয়তারা করেও সফল হতে পারেনি। সরকারের তীক্ষ্ণ সুদৃষ্টি ছিল, তাই সারাদেশে আনন্দঘন পরিবেশে প্রতিমা বিসর্জন শেষ হয়েছে।

পৃথক অনুষ্ঠানে বন ও পরিবেশ মন্ত্রীর সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আইনজীবী গোপাল দত্ত, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave Your Comments