জন্ম ও মৃত্যু নিবন্ধনে যশোর জেলার ২য় শ্রেষ্ঠ হলেন বাঘুটিয়ার চেয়ারম্যান

Date: 2022-10-06
news-banner


আমিনুর রহমান,অভয়নগর প্রতিনিধি: সারা দেশে জন্ম নিবন্ধন কার্ড পেতে ভুল ত্রুটি সংশোধন করতে নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ। সেই জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ অবদান রাখার জন্য যশোর জেলার মধ্যে ২য় শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে মনোনীত হয়েছেন অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের প্রথমবারের নির্বাচিত চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান। আজ ৬ অক্টোবর বৃহস্পতিবার সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে পুরস্কার ও ক্রেস্ট উপহার দেয়া হয় চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমানকে।এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মু. তমিজুুল ইসলাম খান,যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, ডিডিএল শওকত হুসাইন, এনডিসি, জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।জেলার মধ্যে  ২য় শ্রেষ্ঠ হওয়ায় চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। 

Leave Your Comments