বকশীগঞ্জে যুবলীগের নেতা তারার মৃত্যুতে কালো ব্যাচ ধারণ ও শোকসভা

Date: 2022-10-06
news-banner




ইয়াছির আরাফাত 
বকশীগঞ্জ প্রতিনিধি (জামালপুর):-

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ লীগের যুগ্ন আহবায়ক আব্দুল আলিম তারার মৃত্যুতে শোক সভা ও কালো ব্যাচ ধারণ কর্মসূচী পালন করেছে। 

৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে মালিবাগ যুবলীগের অস্থায়ী কার্যালয়ে  উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ লীগের সদস্য ফরহাদ হোসেন পলাশের সভাপতিত্বে, 
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা আ'লীগের সদস্য ও  উপজেলা মহিলা আ'লীগের প্রতিষ্ঠাতা সভাপতি শাহীনা বেগম,
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ  উপ কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি  আগা সায়ুম, যুবলীগ নেতা  শামীম খন্দকার,  মোস্তাফিজুর রহমান মিন্টু,জাহাঙ্গীর হোসেন,হাসেম মোল্ল্যাসহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগের  নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন ।

Leave Your Comments