মেহেদী হাসান ইমরান (মাগুরা)প্রতিনিধিঃ মাগুরার শালিখায় পরোয়ানাভুক্ত ১৫ আসামিকে আটক করেছে শালিখা থানা পুলিশ। আসামিরা হত্যা মামলাসহ বিভন্ন মামলায় পরোয়ানাভুক্ত। শালিখা থানা অফিসার ইনচার্জ বিশারুল ইসলামের নেতৃত্বে অন্যান্য অফিসার ফোর্স বুধবার রাতে একটি অভিযান পরিচালনা করে আসামিদের আটক করেন। উপজেলার তালখড়ি ইউনিউনের সাবলাট গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়৷ গ্রেফতার কৃত আসামীরা হলেন, উপজেলার সাবলাট গ্রামের বিশারত মোল্যার ছেলে মহব্বত আলী। যাকে দুইটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়৷ অন্যদিকে দ্রুত বিচার আইন মামলায়
একই গ্রামের বক্কার মোল্যার ছেলে বসারত মোল্যা ও ইসারত মোল্যা, আবুল লস্করের ছেলে টিটো লস্কর, বক্কার মোল্যার ছেলে রবিউল ইসলাম, চাঁদ আলীর ছেলে আবু বক্কর, ওহাব মোল্যার ছেলে দাউদ হোসেন, আদিল বিশ্বাসের ছেলে মতিয়ার বিশ্বাস, হোসেন মোল্যার ছেলে আঃ হালিম মোল্যা, মোজাহার মোল্যার ছেলে কালাম মোল্যা, ছদর উদ্দিনের ছেলে মিরাজ আলী, সাহাদত মোল্যার ছেলে আনিস মিয়া, অকিল উদ্দিনের ছেলে মোঃ রাজু হোসেন, আনিস মিয়ার ছেলে আবজাল হোসেন, রায়হান মোল্যার ছেলে আনিসুর রহমান৷ শালিখা থানা অফিসার ইনচার্জ বিশারুল জানান, বিশেষ অভিযান চালিয়ে আসামীদের বুধবার রাতে উপজেলার সাবলাট গ্রাম থেকে গ্রেফতার করা হয়৷ তারা সকলেই দ্রুত বিচার মামলায় পরোয়ানাভুক্ত আসামী ছিল৷ আজ বৃহস্পতিবার আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে৷