মোঃ মন্টু রহমান কুষ্টিয়া ভেড়ামারা ঃ
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব কে ধ্বংস করার জন্য দীর্ঘদিন ধরে একটি কুচক্রী মহল নানা অপপ্রচার ও ষড়যন্ত্র করে আসছে। ফেক আইডি ব্যব হার করে
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতিসহ একাধিক সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যাচার, মানহানীকর পোস্ট কমেন্টসহ সহ মিথ্যা অভিযোগ এর প্রেক্ষিতে আজ বাদ মাগরিব ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের হলরুমে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সকল সাংবাদিকবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে কুচক্রী মহলসহ সকল অপশক্তি কে প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেন। যারা অনলাইন প্রেসক্লাব কে নিয়ে ফেক আইডি খুলে মিথ্যা সংবাদ পরিবেশন করেছেন তাদের কে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে। যারা প্রকাশ্য মাদক সেবন, চাঁদাবাজি, ধান্দাবাজি করে বেড়াচ্ছে তাদের কে না ধরে কোন মামলার আসামি না হয়েও ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের বাড়িতে পুলিশি অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
অবিলম্বে ফেক আইডির প্রকৃত মালিক কে সনাক্ত করে তাদের সাথে জড়িত ব্যক্তিদের কে দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসন কে আহবান জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।