এস,এম, দ্বীন ইসলাম (খুলনা প্রতিনিধি )
"নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করব
শুদ্ধ তথ্য ভাণ্ডার গড়ব"-
এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৬ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন, খুলনার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়, খুলনার সম্মেলন কক্ষে "জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২২" উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ জিল্লুর রহমান চৌধুরী। অনুষ্ঠানটি খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার(রাজস্ব),খুলনা জনাব মোঃ শহিদুল ইসলাম ; সিভিল সার্জন,খুলনা জনাব ডা. সুজাত আহমেদ ;সভাপতি,প্রেস ক্লাব জনাব এস এম নজরুল ইসলাম। অনুষ্ঠানে উপপরিচালক,স্থানীয় সরকার জনাব মোঃ ইউসুপ আলীসহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সচিববৃন্দ উপস্থিত ছিলেন।