নীলফামারীতে বাংলাদেশ ন্যাপের কর্মী সমাবেশ ও জাপা-বিএনপির কর্মীদের যোগদান অনুষ্ঠিত

Date: 2022-10-07
news-banner



 মোঃ সুজন ইসলাম নীলফামারী প্রতিনিধিঃ

 নীলফামারীর ডিমলায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের কর্মী  সমাবেশ ও বিভিন্ন দলের নেতা কর্মীর যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শক্রবার বিকাল ৩ টায় তৃনমুল পর্যায়ে বাংলাদেশ ন্যাপকে শক্তিশালী করার লক্ষে ডিমলা সদর উপজেলার ডিমলা ভবনে যোগদান ও কর্মী সভায় অনুষ্ঠানে দলের প্রবীন নেতা আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপ  চেয়ারম্যান জেবেল  রহমান গানি,  প্রধান বক্তার বক্তব্য রাখেন দলের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, বক্তব্য রাখেন দলের পেরসিডিয়াম সদস্য ব্যারিষ্টার মশিউর রহমান গানি, প্রবীন রাজনৈতিক কর্মী  ওয়াহেদু রহমান, মোফাক্কারুল ইসলাম পেলব, যোগদান কারী জাতীয় পার্টি ডিমলা উপজেলা সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন রাজু, সহ-সভাপতি আবদুল মতিন, যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন লিখন। 

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি বলেন, দেশে রাজনৈতিক সংকট চলছে। রাজনৈতিক কারণে দেশের গণতন্ত্র আজ হুমকির মুখে। জনগন দুর্নীতি ও দুবৃর্ত্তায়নের কারণে অতিষ্ট। এ অবস্থা থেকে জনগনকে মুক্তি দিতে প্রয়োজন বিকল্প দেশপ্রেমিক রাজনৈতিক  শক্তি।

Leave Your Comments