মেহেদী হাসান
তিতাস(কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে হাতি মার্কায় ভোট চেয়েছেন
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে ২ নং (তিতাস)ওয়ার্ডের সাধারণ সদস্য পদ-প্রার্থী সাজ্জাদ হোসেন সিকদার।
শনিবার সকাল থেকে বিকেলে পর্যন্ত মজিদপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে হাতি মার্কায় ভোট প্রার্থনা করেছেন- জেলা পরিষদ নির্বাচনে ২ নং (তিতাস) ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী মো.সাজ্জাদ হোসেন সিকদার।তাঁর নির্বাচনী প্রচার প্রচারণায় উপস্থিত উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো.নাছির উদ্দিন,শেখ ফরিদ প্রধান,কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সারওয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা যুবলীগের আহবায়ক ও কড়িকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল আলম মুরাদ,মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা আ.লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো.মোসলেম মিয়া সরকার, ঢাকা তেজগাঁও থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মো.নাজমুল হাসান,কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক সদস্য মো. নজরুল ইসলাম কাজল,উপজেলা কৃষক লীগের সভাপতি হাজী মো.শাহ আলম সরকার,উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক নাজমুল হাসান কিরণ,মোকবুল মাহমুদ প্রধান,যুবলীগ নেতা মো.কাউছার আহমেদ ভূঁইয়া, আবদুল মান্নান মুন্সি,উপজেলা ছাত্র লীগের সভাপতি একে এম কামরুল হাসান তুষার, সাধারণ সম্পাদক খাইরুল খন্দকার রুবেল,যুগ্ম সাধারণ সম্পাদক মো.জাহিদ হাসান ও সাংগঠনিক সম্পাদক মো.সাজ্জাদ সরকারসহ সংশ্লিষ্ট ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতৃবৃন্দ।