মা ইলিশ অভিযানে দৌলতপুরে ২০ হাজার মিটার জাল,ছয় হাজার টাকা জরিমানা

Date: 2022-10-08
news-banner



মোঃ রাসেল হোসেন দৌলতপুর মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুরে 
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে আজ ৭ অক্টোবর, ২০২২ তারিখ দৌলতপুর উপজেলায় যমুনা নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় নিষেধাজ্ঞা ভঙ্গ করে নদীতে মাছ ধরায়  মোবাইল কোর্ট এর মাধ্যমে ৬০০০/- টাকা জরিমানা করা হয় এবং ২০০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, দৌলতপুর অর্ণব মালাকার। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, দৌলতপুর মোঃ ফরিদ হোসেন ও দৌলতপুর থানা পুলিশ।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ৫ জেলেকে ৬ হাজার টাকা জরিমানা করা হয় এবং  ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।  উপজেলা সহকারী কমিশনার ভূমি  অর্ণব মালাকার  এই আদালত পরিচালনা করেন।

উপজেলা মৎস্য অফিসার মোঃ ফরিদ হোসেন  বলেন, সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী ৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশসহ ধরা বন্ধ রাখতে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে।  নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ ধরার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave Your Comments