কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
সিলেট মহানগরীর পাঠানটুলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ( ৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
অগুন লাগার পর স্থানীয়রা তা নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে গেলেও তারা তেমন একটা সুবিধা করতে পারেননি। পরে তাদের সঙ্গে এসে ফায়ার সার্ভিসের দল যোগ দেয়।
আগুন লাগার ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছেন স্থানীয়রা।
জানা গেছে, নগরীর পাঠানটুলার রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের দক্ষিণ গেইটের আব্দুল জলিল, লুৎফুর রহমান ও পুরবি বেগমের বিল্ডিংয়ে আগুন লাগার সাথে সাথে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত চতুর্থ তলা ভবনের অন্যতম মালিক আব্দুল জলিল জানান, তার বিল্ডিংয়ের পেছনের ফারুক মিয়ার কলোনি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। সেখানে সবগুলো ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আর তার বিল্ডিংয়ের চতুর্থ তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।