সাতক্ষীরা কুশখালী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত

Date: 2022-10-09
news-banner


আবু বক্কার সিদ্দিক দেবহাটা (সাতক্ষীরা):-
সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি ইউনিয়নের
কালিয়ানী সীমান্তের বিপরীতে ভারতের দুবলী এলাকায় বিএসএফের গুলিতে এক
বাংলাদেশী নিহত হয়েছে। আজ রবিবার (০৯ অক্টোবর) ভোর রাত সাড়ে ০৪টার দিকে
কালিয়ানী ক্যাম্পের বিপরীতে ভারতের অভ্যন্তরে এ গুলির ঘটনা ঘটে। নিহতের নাম
হাছানুর রহমান(৪০)।সে কুশখালি গ্রামের হায়দার আলীর ছেলে।
কুশখালি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান- স্থানীয় কিছু লোকজন ভোর
সাড়ে ০৬টার দিকে হাছানুর কে গুলিবিদ্ধ অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি
করে সেখানেই তার মৃত্যু হয়।হাসানুর এলাকা তে মাদক পাচার কারবারের সঙ্গে যুক্ত
ছিলেন বলে তিনি জানান।
সাতক্ষীরা ৩৩ বিজিবি বৈকারি ক্যাম্পের সুবেদার আবু তাহের জানান-হাসানুর
একজন মাদক চোরকারবারি, সে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ফেরার সময়
বিএসএফের গুলিতে আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পরে তার মৃত্যু
হয়।

Leave Your Comments