ইরানী মিত্র শারদ সম্মাননায় জুড়ি বোর্ডে সেরা মেকআপ আর্টিস্ট হিসেবে পুরস্কৃত হলেন কুসুম

Date: 2022-10-09
news-banner



রিফাত রাহুল খাঁন :-

দীর্ঘ বছর  ধরে কলকাতার  বিখ্যাত ডিজাইনার ইরানী মিত্র 'ডিজাইনার ইরানি মিত্র শারদ সম্মান' শুরু করেছিলেন। প্রথম দিকে, তিনি সেরা প্যান্ডেল, সেরা প্রতিমা, সেরা আলোকসাজা ইত্যাদি বিভাগে পুরস্কার দিতেন। এখন তিনি এতে গুণী মায়ার পাড়া ও গুণী মানুষের পদকে অন্তর্ভুক্ত করেছেন। 


ইরানি মিত্র বলেন, অন্যরকম কিছু করা সবসময়ই আমার স্বভাব। 
বাংলাদেশ অন্যতম প্রতিভাবান মেকওভার আর্টিস্ট শামীমা আক্তার কুসুম । তিনি এবার পুরস্কৃত হয়েছেন ইরানি মিত্র শারদ সম্মান'নায় জুরিবোর্ড সেরা মেকআপ আর্টিস্ট হিসেবে। এ প্রসঙ্গে তিনি জানান ; পুরস্কার প্রাপ্তি কাজের প্রতি দায়িত্ব বাড়িয়ে তোলে। বাংলাদেশকে বিদেশের মাটিতে তুলে ধরতে পারছি এটা আমার দেশের জন্য অনেক অনেক বেশি সম্মানের। বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি অনুষ্ঠান আয়োজকদের প্রতি যারা আমাকে পুরস্কৃত করেছেন। এছাড়া বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আফরোজা রুনু আপুকে যিনি আমাকে মেকআপ আর্টিস্ট হিসেবে কলকাতায় অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য পাঠিয়েছেন; অশেষ কৃতজ্ঞতা তার প্রতি । 

গত বছর তিনি (ইরাণী মিত্র) 
অভিনেত্রী ইন্দ্রাণী হালদারকে গুণী মেয়ার পদ পুরস্কারে সম্মানিত করেছিলেন। আর এ বছর সব সীমা ছাড়িয়েছেন ইরানি মিত্র। বাংলাদেশের মাটিতে তিনি এই সম্মান নিয়ে গেছেন। শামীমা  আক্তার কুসুম ছাড়াও আসলে এ বছর তিনি বাংলাদেশের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসকে গুণী মায়ার পদ পুরস্কারে ভূষিত করেছেন। অন্যদিকে বাংলাদেশের রূপম চৌধুরীকে গুণী মানুষের পদ সম্মান দিয়েছেন তিনি।

Leave Your Comments