মোঃ রাসেল হোসেন দৌলতপুর প্রতিনিধিঃ
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ২০২২সালে প্রাথমিক শিক্ষা খাতে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা ২য় বারের মানিকগঞ্জ জেলায় শিক্ষা খাতে বিশেষ ভূমিকা রাখার জন্য শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
শ্রেষ্ঠ হওয়ায় শিক্ষক পরিবারের পক্ষথেকে তাকে অভিনন্দন জানান সকল শিক্ষক বৃন্দ ও এলাকার জনগণ।
গত ২৮ সেপ্টেম্বর মানিকগঞ্জ জেলা প্রশাসকের সভাপতিত্বে কনফারেন্স কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সেখানে মানিকগঞ্জ জেলার সাতজন উপজেলা চেয়ারম্যানের মধ্যে তিনি শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন।
কিভাবে সে শ্রেষ্ঠ হলেন ২০১৯ সালের ২৫ মার্চ মানিকগঞ্জের দৌলতপুরে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়ী হন তিনি। যমুনা নদীর করাল গ্রাসে ক্ষত-বিক্ষত এই উপজেলার মানুষের বসবাস।আটটি ইউনিয়নে ১ লাখ ১৫ হাজার ৫৩০ জন ভোটার নিয়ে গঠিত দৌলতপুর উপজেলার নির্বাচনী এলাকা। এর মধ্যে বাচামারা, চরকাটারি, বাঘুটিয়া ও জিয়নপুরসহ কয়েকটি ইউনিয়ন রয়েছে যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে। আর এখানকার ৯০ ভাগ মানুষই কৃষির উপর নির্ভরশীল। সেই সকল কিছু পাল্লা দিয়ে চড়ের সকল স্কুলে শিক্ষাখাত বিপুল সহযোগিতা করেছেন।তিনি সারা বছর স্কুল বিজেট করেছেন।শিক্ষকদের স্কুলের উপস্থিতি নিশ্চিত করেছেন।তিনি সব সময় ছাত্র/ছাত্রীদের খেলার সামগ্রী বিতরণ করেছেন। যার ফলে এবছর ক্রিড়া প্রতিযোগিতায় জেলার শ্রেষ্ঠ হয়েছেন।এছাড়া জেলার শ্রেষ্ঠ স্কুল দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জেলার শ্রেষ্ঠ ইউএনও ইমরুল হাসান নির্বাচিত হয়েছেন। এভাবেই একের পর এক সফলতা পেয়েছেন দৌলতপুরে।
এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম রাজা একজন সত ও প্রতিবাদী হওয়ায় দৌলতপুর বাসীর কাছে প্রিয় হয়েছেন।