ক্যাম্পাস সবুজায়নের লক্ষ্যে গ্রীন ভয়েস-ইবি শাখার বৃক্ষরোপণ অনুষ্ঠিত

Date: 2022-10-09
news-banner


আহসান হাবীব রানা, ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশের একমাত্র পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় লেক সংলগ্ন বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

এসময় চালতা,বাতাবী লেবু, কদবেল, জাম,পেয়ারা, আমলকি জলপাই, তেতুলসহ প্রায় অর্ধশত ফলজ চারা রোপন করা হয়। কর্মসূচিটি গ্রীন ভয়েস ইবি শাখার সভাপতি মুখলেসুর রাহমান সুইটের নেতৃত্বে বিকাল ৪ ঘটিকায়  উদ্বোধন করা হয়।

এসময় গ্রীন ভয়েস ইবি শাখার উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাজিদুল ইসলাম উজ্জ্বল , সহ-অর্থ সম্পাদক আহসান হাবিব রানাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


 এ বিষয়ে গ্রীন ভয়েস ইবি শাখার সভাপতি মুখলেসুর রাহমান সুইট বলেন, ‘পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন বর্তমান সময়ের জন্য অপরিহার্য। আমাদের মনে রাখতে হবে যে পরিবেশ বাঁচলেই আমরা বাঁচবো। তাই পরিবেশ রক্ষায় আমাদের সকলের সমন্বিত কার্যক্রম জরুরী।

তিনি আরো বলেন, পরিকল্পিত বনায়নের মাধ্যমে ইবিকে পরিবেশের সুরক্ষায় আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন প্রত্যেকে কমপক্ষে তিনটি করে গাছ লাগান। পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বনায়ন ও বৃক্ষ রক্ষায় পরিকল্পনার বিকল্প নাই। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে ক্যাম্পাসে বৃক্ষগুলো কে বা কারা কর্তন করছে তাদের খুজেঁ বের করা।ইবির বিভিন্ন জায়গায়  বৃক্ষগুলো  রক্ষাই সবার সম্মিলিত সহযোগিতায় প্রয়োজন।’

Leave Your Comments