বুলবুল আহমেদ, রংপুর বিভাগীয় প্রতিনিধি।
রবিবার (৯ অক্টোবর) পিবিআই, ডিবি পুলিশ ও ডিমলা থানা পুলিশ। ডিমলা উপজেলা সদর ইউনিয়নের বাবুরহাট বিজয় চত্বরপাড়া এলাকা থেকে ডাচবাংলা মোবাইল ব্যাংকিং এজেন্ট আনোয়ারুল হক চৌধুরীর(৪৮) রক্তাক্ত মরদেহে নিজ বাসা থেকে বিকাল ৫টায় উদ্ধার করেছে।
আনোয়ারুল হক চৌধুরীর স্ত্রী সুখি বেগম জানান, দুই সন্তান নিয়ে জলঢাকা উপজেলার গোলনা খারিজাগোলনা গ্রামের শশুর বাড়ীতে পারিবারিক কাজের জন্য যায়। সকালে স্বামী ফোন না দেওয়ায় আমি মোবাইলে রিং দেই। দীর্ঘক্ষন ফোন দিয়ে না পেয়ে তার ছোট ভাই আজিজুল ইসলামকে পাঠাই। সেও বাড়ীতে গিয়ে অনেক ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। নীলফামারী জেলা শহর থেকে পিবিআই ও ডিবি পুলিশ সাড়ে ৪টায় ঘটনাস্থল পরিদর্শন করেন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লাশ উদ্ধার করে জেলার মর্গে প্রেরণ করা হয়েছে।