বুলবুল আহমেদ, রংপুর বিভাগীয় প্রতিনিধি।
রংপুর মেট্টোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশের উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) কফিল উদ্দীনের অপারেশন পরিকল্পনায়, এসআই গোলাম মোর্শেদ এসআই মোঃ নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ওসি (ডিবি) মোজাম্মেল হকের নেতৃত্বে রাত দেড়টার দিকে অভিযান চালায়।
এ সময় রংপুর মেট্টোপলিটন কোতয়ালী থানার অন্তর্ভুক্ত ১৫নং ওয়ার্ডস্থ দর্শনা রেল গেইট এলাকায় টার্মিনাল থেকে দর্শনাগামী মহাসড়কের পশ্চিম পার্শ্বে আলমগীর অটো সেন্টার নামীয় দোকান থেকে চোরাই অটো ও বিভিন্ন চোরাই যন্ত্রাংশ উদ্ধার করে ডিবি পুলিশ।
উদ্ধারকৃত মালামাল সমূহ- ১টি ব্যাটারী চালিত পুরাতন অটো, ২টি পুরাতন অটো চার্জার, চার্জার বাধার তামার তৈরী কয়েল দুই পেটি, রংয়ের স্প্রে ১টি ও ১টি বাটন মোবাইল ফোন।
গ্রেফতারকৃতরা হলো- রংপুর মহানগর কোতয়ালী থানার অন্তর্ভুক্ত বড়বাড়ী মাষ্টার পাড়া গ্রামের বাসিন্দা মোঃ বাবু মিয়ার ছেলে মোঃ জসিম মিয়া (৩২), হাজীরহাট থানার অন্তর্ভুক্ত বখতিয়ারপুর উচাটারী গ্রামের আফজাল হোসেন এর ছেলে মোঃ শিমুল খান(২৫), তাজহাট থানার অন্তর্ভুক্ত আনসারীর মোড় মহল্লার মৃত আব্দুল মজিদ এর ছেলে মোঃ বাশার @ বাচ্চু (৩৮) এবং রংপুর মেট্রোপলিটন
কোতয়ালী থানাধীন শাপলা চত্বর হাজীপাড়া (চামরাপট্রী) এলাকার মোঃ সেকান্দার আলীর ছেলে মোঃ রবিউল ইসলাম লিমন (২২)।
ধৃত আসামীদের বিরুদ্ধে আরপিএমপি তাজহাট থানায় পেনাল কোড ৩৭৯/৪১১/১০৯ ধারায় মামলা রুজু করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চোর চক্রের অন্যান্য পলাত সদস্যদের গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।