কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের পৃথক দুটি অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৮ অক্টোবর) দুপুরে তাদেরকে গ্রেপ্তার করে বিকেলেই কারাগারে প্রেরণ করে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেকের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার টিলাগাঁও ইউনিয়নের টিলাগাঁও গ্রামে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ আইয়ুব আলী (৩৮) ও জাবেদ আহমেদকে (৩২) গ্রেপ্তার করে।
এ সময় অন্য একটি অভিযানে কুলাউড়া পৌরসভার চৌমুহনী এলাকা থেকে ২০০ গ্রাম গাঁজাসহ রুবেল মিয়াকে (২৬) গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তারকৃত তিন কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।