অবশেষে সেই আলোচিত জাকির চেয়ারম্যান কারাগারে!

Date: 2022-10-10
news-banner

এম এইচ মুন্নাঃ জাকির চেয়ারম্যানের বিরুদ্ধে বার্তা বিচিত্রা'য় একের পর সংবাদ প্রকাশ করায় সেখানকার সচেতন নাগরিকদের তথ্য ও আগ্রহ থেমে থাকেনি। দিন শেষে জনগণের মতামত গুলো প্রকাশ করতে পারায় স্বস্তি ফিরে পেয়েছে। 

কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মানিকাচর ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেনের লোভনীয় প্রস্তাবে রাজি হয়ে শেষ পর্যন্ত ৫ কোটি টাকা খোয়ান শফিকুল। তার মতো জাকিরের ফাঁদে পা দিয়ে শতশত কোটি কোটি টাকা খোয়ানোর তালিকায় আছেন সাবেক সংসদ সদস্য, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউপি মেম্বার, সরকারি কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী। তিন শতাধিক ভুক্তভোগীর হাজার কোটি টাকা লোপাট করার অভিযোগ ছিলো বহুল আলোচিত চেয়ারম্যান জাকিরের বিরুদ্ধে। জাকিরের অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্যে জানা যায়,  এক গাড়ি ৩৭ জনের কাছে বিক্রি করে প্রতারণা করেছে বহুল আলোচিত ইউপি চেয়ারম্যান জাকির।

প্রতারণার অভিযোগে গেলো ২১ সেপ্টেম্বর রাতে কুমিল্লার মেঘনা এলাকা থেকে দুইটি মাইক্রোবাসসহ জাকিরকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ। 

ডিবির সূত্র জানায়, জাকির রেন্ট-এ-কারের ব্যবসা ও সুলভমূল্যে গাড়ি কেনাবেচার নামে তিন শতাধিক ভুক্তভোগীর সঙ্গে ভয়ংকর প্রতারণা করেছে। প্রতারণার টাকায় তিনি গ্রামে আলিশান বাড়ি বানিয়েছেন। ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে একজনকে উপহার দেন প্রাডো গাড়ি। নির্বাচনে বিপুল টাকা খরচ করে চেয়ারম্যান হন। ঢাকায় রয়েছে একাধিক ফ্ল্যাট-প্লট ও গাড়ি। ছেলেকে পাঠিয়েছেন আমেরিকায়। এসব অভিযোগে ভুক্তভোগীরা রাজধানীসহ বিভিন্ন থানায় আরও চল্লিশটি মামলা করেছেন।

শেষ পর্যন্ত রক্ষা হলো না সেই দূর্নীতিবাজ ইউপি চেয়ারম্যানের।

Leave Your Comments