কুলাউড়ায় শিশু ধর্ষণের ঘটনায় বৃদ্ধ গ্রেপ্তার

Date: 2022-10-10
news-banner



কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলায় ৭ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগে ভাস্কর চাষা (৭০) নামে এক ধর্ষককে গ্রেপ্তার করেছে কুলাউড়ার থানা পুলিশ। 

রোববার (৯ অক্টোবর) রাতে উপজেলার গাজীপুর চা বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ধর্ষণের ঘটনায় রোববার রাতে ওই শিশুর নানা বাদী হয়ে ভাস্কর চাষাকে আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ওই শিশু গাজীপুর চা বাগানের শ্রমিকের মেয়ে। রোববার দুপুরে ভাস্কর ওই শিশুকে বাগানে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে বাগানের ভিতরে তার দোকানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

পরে শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ভাস্কর দোকান থেকে পালিয়ে যায়। শিশুটি বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার এসআই মো. আমির উদ্দিন বলেন, শিশু ধর্ষণের অভিযোগে ভাস্কর চাষা নামক এক বৃদ্ধকে রোববার রাতে গ্রেপ্তার করে সোমবার (১০ অক্টোবর) দুপুরে ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave Your Comments