কুলাউড়ায় সাংবাদিক ডলি ইকবাল সংবর্ধিত

Date: 2022-10-10
news-banner



কাওছার আহমদ, কুলাউড়া, (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

ইংরেজী দৈনিক দি নিউ নেশনের সিনিয়র সাব এডিটর ও ন্যাশনাল ডেক্স ইনচার্জ সৈয়দা ডলি ইকবাল মৌলভীবাজারের কুলাউড়ায় আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় কুলাউড়ার কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা পরিষদ হলরুমে নিউ নেশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি এম. মছব্বির আলীর সভাপতিত্বে ও সাংবাদিক মাহফুজ রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, সংবর্ধিত অতিথি সৈয়দা ডলি ইকবাল, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান, কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম. শাকিল রশীদ চৌধুরী, যুগান্তর প্রতিনিধি মো. আজিজুল ইসলাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম. আতিকুর রহমান আখই ও ডেইলী স্টার প্রতিনিধি মিন্টু দেশোয়ারা।

সভাশেষে সংবর্ধিত অতিথি সৈয়দা ডলি ইকবালের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ বিশেষ অতিথিরা।

সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পোর্টালের কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave Your Comments