ডিবি, নরসিংদী কর্তৃক ৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Date: 2022-10-11
news-banner



এনামুল হক নরসিংদী প্রতিনিধি

 নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নরসিংদীর এসআই/সাদেক সঙ্গীয় অফিসারও ফোর্সসহ বেলাব থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী নবী হোসেনকে ২ (দুই) কেজি গাঁজাসহ আটক করেন।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নরসিংদীর অপর একটি টিমের এসআই হাসান সঙ্গীয় অফিসার ও  ফোর্সসহ  নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোহাম্মদ হৃদয়কে ২ (দুই) কেজি গাঁজাসহ আটক করেন।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বেলাব থানা ও নরসিংদী মডেল থানায় মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Leave Your Comments