কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য, অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার সাদরুল আহমদ খানের উদ্যোগে মৌলভীবাজারের কুলাউড়ায় ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ডা. নারায়ণ চন্দ্র দাসের সভাপতিত্বে ও সংগঠক এপি তালুকদার জনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল মুনিম। বিশেষ অতিথি ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শুপ্তা ভট্টাচার্য, ডা. রহমত আলী, ডা. নুরুল ইসলাম, সাবেক যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব, গাজীপুর রেঞ্জ বন বিভাগের কর্মকর্তা আহমদ আলী, ডা. কৌশিক চন্দ্র দাস ও ডা. সজল মল্লিক।
চিকিৎসা সেবায় ৪০০ পুরুষ ও মহিলাকে ডায়াবেটিসসহ স্বাস্থ্যপরীক্ষা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
উল্লেখ্য, কুলাউড়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল লতিফ খানের কনিষ্ঠ পুত্র সাদরুল আহমেদ খানের পক্ষ থেকে বন্যা পরবর্তী উপজেলার বিভিন্ন ইউনিয়নসমূহে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
তারই ধারাবাহিকতায় ও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে হাজীপুর ইউনিয়নে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।