নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ঝালকাঠির নলছিটিটে দুই জেলের কারাদন্ড

Date: 2022-10-11
news-banner



আবু জাফর বিশ্বাস , ঝালকাঠি  :: ঝালকাঠির নলছিটিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে দুজন জেলেকে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার।

সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার রায়াপুর এলাকার সোয়েব হাওলাদার (৩০) ওবরিশাল বাবুগঞ্জ  উপজেলার  মাসুম হাওলাদার (৩২)।


এলাকাবাসী অভিযোগ করে বলেন, এখন যারা মাছ ধরেন তারা বেশিরভাগই মৌসুমি জেলে। এছাড়া অন্য এলাকা থেকে জেলে এসেও মাছ শিকারে লিপ্ত আছেন। এদের বিরুদ্ধে কঠোর অভিযানের দাবি করেন তারা।

মঙ্গলবার উপজেলা মৎস্য দপ্তরের অভিযানে তাদেরকে সুগন্ধা নদী থেকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত)সৈয়দ আনোয়ার হোসেন।

Leave Your Comments