সুজন মাহমুদ :
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন অত্র জেলার দূরবর্তী থানা/তদন্তকেন্দ্র/ক্যাম্প সমূহের কর্মরত অফিসার ফোর্সের সুবিধার্থে ভিন্ন ভিন্ন ভেন্যুতে নিকটবর্তী থানা এলাকায় কীট প্যারেড গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করেন।
আলমডাঙ্গা থানা কম্পাউন্ডে আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গার উপস্থিতিতে আজ মঙ্গলবার সকাল ১০ টার সময় আলমডাঙ্গা থানাধীন সকল তদন্তকেন্দ্র/ক্যাম্পের ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্সদের অংশগ্রহণে কীট প্যারেড অনুষ্ঠিত হয়। এসময় কীট প্যারেডে অংশগ্রহণকারী সকল অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউটের উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক সুপারিশ করেন।
কীট সামগ্রী পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় সন্তুষ্টি প্রকাশ করেন। প্রাপ্যতার প্রাধিকার ভিত্তিতে বিভাগীয় পোষাক ভান্ডার হতে মালামাল সরবরাহের জন্য সংশ্লিষ্ট ইনচার্জকে নির্দেশনা প্রদান করেন। তিনি অফিসার ফোর্সদের উদ্দেশ্যে শৃংখলা, ড্রেসরুলস্ মেনে পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।