ডিমলায় সেভ হিউম্যান লাইফ এর বসতঘর পেয়ে খুশি অসহায় পরিবার ।

Date: 2022-10-11
news-banner



বুলবুল আহমেদ, রংপুর বিভাগীয় প্রতিনিধি। 

নীলফামারী জেলার  ডিমলা উপজেলায় কয়েক বছর ধরে দুই মেয়ে ও এক প্রতিবন্ধী ছেলে সহ তিন ছেলে ভিটেমাটি ও সম্বলহীন পরিবারটি কোনোরকমে চলছিল। একটি ভেঙ্গে যাওয়া ছোট টিনশেড ঘরে পরিবারের ৭ সদস্য নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন ভজন মাহমুদ ও আনজু বেগম।সামাজিক ও জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও একটি থাকার ঘর পাননি তারা। পরে শরণাপন্ন হন সেভ হিউম্যান লাইফ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এর চেয়ারম্যান সাইফুল্লা আল হেলাল এর কাছে। ভজন মাহমুদ ও আনজু বেগম নীলফামারী জেলার ডিমলা উপজেলার রামডাঙ্গা গ্রামের বাসিন্দা।

সেভ হিউম্যান লাইফ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইফুল্লা আল হেলাল বলেন, অত্র উপজেলার সদস্য কামরুজ্জামান কামরুল কে ভজন মাহমুদ ও আনজু বেগমের দায়িত্ব দেন খবরাখবর নিতে। যাচাই-বাছাই করে দ্রুত একটি বসতঘর করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সেভ হিউম্যান লাইফ । এ ঘর নির্মাণের কাজ শেষ হয় গত মঙ্গলবার।তিনি আরো বলেন অসহায়-দরিদ্রদের জন্য গৃহনির্মাণ প্রকল্পের এটি ১৮ নম্বর প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়নে প্রত্যেক সদস্যই অনেক অবদান রেখেছেন।

গত সোমবার নবনির্মিত ঘরের চাবি ভজন মাহমুদ ও আনজু বেগমের হাতে তুলে দেন সেভ হিউম্যান লাইফ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইফুল্লা আল হেলাল । ঘর পেয়ে ভীষণ খুশি ভজন মাহমুদ ও আনজু বেগম বলেন, একটি থাকার ঘর করা ছিল স্বপ্নের মতো।আনজু বেগম বলেন,ভাল ঘর না থাকায় আমার মেয়ের ৩ টা বিয়ের সমন্ধ ভেঙ্গে গেছে।এখন মেয়ের বিয়ের সমন্ধ আসলে আর হয়তোবা ভাঙ্গবে না।তারা সেভ হিউম্যান লাইফ এর সবার জন্য দোয়া করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন,নীলফামারী জেলা পরিষদের সাবেক সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ ফেরদৌস পারভেজ, স্বপ্ন পুরনের প্রত্যয়ে আমরা (SPPA) এর সামাজিক সংগঠন এর সভাপতি কামরুজ্জামান কামরুল সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

Leave Your Comments