হরিপুরে জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্নাঢ্য র্যালি অনুষ্ঠিত।
Date: 2022-10-12
গোলাম রব্বানী হরিপুর( ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
আজ ১২/১০/২২ ইং রোজ বুধবার সকাল ১১:০০ ঘটিকার সময় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার উপজেলায় আওয়ামী লীগের আয়োজনে বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্নাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।র্যালিটি হরিপুর দলীয় কার্যালয় হতে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এরপরে শুরু হয় আলোচনা সভা। উক্ত আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী তে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ জনাব মোঃ জিয়াউল হাসান মুকুল, জনাব মোঃ এস এম আলমগীর, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা, জনাব মোঃ আলম সভাপতি বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ হরিপুর উপজেলা শাখা ও জনাব শুভ চন্দ্র মজুমদার সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ, হরিপুর উপজেলা শাখাসহ আরো অনেকে।