কুলাউড়ায় বিশ্ব শিশু দিবসের সমাপনী

Date: 2022-10-12
news-banner



কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা প্রশাসন এবং উপজেলা শিশু একাডেমির আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার।

উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (ভার.) মো. আবুল বাসারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউআরসি ইন্সট্রাক্টর মুহিব উল্ল্যাহ, পৌর ছাত্রলীগ সভাপতি মো. হাবিবুর রহমান জনি, সঙ্গীত শিক্ষক সুমিত্রা ভট্টাচার্য্য, প্রাক প্রাথমিক শিক্ষক সেবিন আক্তার।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন, শিশু বক্তা খাদিজা তাহরিন আলো, ইফরাত রফিক মিতিলা প্রমুখ। 

সভাশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

সপ্তাহব্যাপী অনুষ্ঠানে মধ্যে ছিল জাতীয় কন্যা শিশু দিবস, শিশু সমাবেশ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা এবং পথ শিশু, শ্রমজীবি শিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল পর্যায়ের দু’শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

Leave Your Comments