কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে এসএমপিতে বদলি

Date: 2022-10-12
news-banner



কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীরকে সিলেট মহানগর পুলিশে (এসএমপি) বদলি করা হয়েছে।

সোমবার (১০ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে তাকে এ বদলির আদেশ দেওয়া হয়।

জানা যায়, ৩১তম বিসিএস’র কাওসার দস্তগীর ২০১৩ সালে পুলিশে যোগদান করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালী থানার সহকারী পুলিশ সুপার (এসি) ও পরবর্তীতে পদোন্নতি পেয়ে এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফোর্স পদে দায়িত্বপালন করেন। 

দায়িত্বপালনকালে ২০১৯ সালে তাকে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়।

Leave Your Comments