আল আমীন
নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে “তামাক কোম্পানি হতে সরকারের শেয়ার প্রত্যাহার হোক” এই প্রতিবাদ্যকে সামনে রেখে সবুজবাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থা ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাষ্টের উদ্যোগে বাংলাদেশ তামাক বিরোধী জোটের সহযোগিতায় তামাক মুক্ত দিবস পালিত হয়।
উপজেলা পাঁচগাঁও মিতালি বাজারে বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নানা কর্মসূচিতে দিবসটি পালিত হয়।
এসময় পথচারিদের মাঝে তামাকের ভয়াবহ ক্ষতির চিত্র সম্বলিত স্টিকার, লিফলেট, পোষ্টার, বিতরন করা হয়।
সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীমের নেতৃত্বে এক অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় সুধিজন অংশ নিয়ে তামাক কোম্পানির কূট কৌশলের নিন্দা ও তামাক কোম্পানি হতে সরকারে অংশীদারিত্ব প্রত্যাহারের দাবি জানান । অবস্থান কর্মসূচিতে সংক্ষিপ্ত আলোচনায় খন্দকার আব্দুল আলীম তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবি জানিয়ে বলেন, হোটেল, চা দোকান, রেস্টুরেন্ট, খাবার স্থান, উম্মুক্ত স্থান ধুমপানের জন্য নয়, ধুমপানের স্থানের বিধান বাতিল করা হোক।
এছাড়াও বক্তব্য রাখেন, সাইদুল ইসলাম রাজু, দেলোয়ার হেসেন, মাহবুব আলম প্রমুখ।
কর্মসুচীতে সচেতন মহল, এনজিও কর্মী, ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। ।