বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প, অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগ কিভাবে মোকাবিলা করা যায় তার একটি মহড়া প্রদর্শনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ পালন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালি প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার সোহরাব হোসেনের নেতৃত্বে ভূমিকম্প, অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগ কিভাবে মোকাবিলা করা যায় তার একটি মহড়া প্রদর্শন করা হয়।
এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাওছার আলী, ফায়ার সার্ভিস সহকারী স্টেশন মাস্টার আঃ আজিজ, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সাধারন সম্পাদক কামরুজ্জামান, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, ফায়ার সার্ভিস সদস্য, স্কুলের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।