দৌলতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Date: 2022-10-13
news-banner

 

মোঃ রাসেল হোসেন দৌলতপুর প্রতিনিধিঃ

মানিকগঞ্জের দৌলতপুরে ১৩ অক্টোবর (বৃহস্পতিবার) ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরুল হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে  ভূমিকম্প,অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও র‍্যালি অনুষ্ঠিত হয়। 

 দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘আর্লি ওয়ার্নিং অ্যান্ড আর্লি অ্যাকশন ফর অল’ অর্থাৎ ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’। ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদযাপিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরুল হাসান বলেন, ‘ বাংলাদেশ  সরকারের গৃহীত পদক্ষেপের ফলে বাংলাদেশ এখন দুর্যোগ মোকাবিলায় সক্ষম দেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে।’ প্রধানমন্ত্রী তার বাণীতে বলেছেন, আগাম সতর্ক বার্তার ওপর ভিত্তি করে দুর্যোগ আঘাত হানার পূর্বেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা গেলে দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

র‍্যালি শেষে  দৌলতপুর ফায়ার সার্ভিস ইউনিট দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন প্রশিক্ষন দেখান জনসাধারণের মাঝে। 

এসময় উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার ভূমি অর্ণব মালাকার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন,মৎস্য অফিসার মোঃ ফরিদ হোসেন,ভাইস চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন আবুল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনিনুর রহমান,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইমদাদুল হক প্রমুখ।

Leave Your Comments