ডিমলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন।

Date: 2022-10-13
news-banner


 বুলবুল আহমেদ, রংপুর বিভাগীয় প্রতিনিধি। 
বৃহস্পতিবার ১৩-সেপ্টেম্বর সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি দুর্যোগ মোকাবেলা বিষয়ক সচেতনতা মূলক  র‍্যালী বেরিয়ে শহর প্রদক্ষিণ করে এসে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এঁর সভাপতিত্বে আলোচনা সভায় মিলিত হয়। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান এঁর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়,  নাউতারা ইউপি চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোরশেদ মনি। সভায় স্বাগত বক্তব্য দেন, ত্রাণ শাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম৷ 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, উপজেলা প্রাণিসম্পদ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডাঃ সাইদুর রহমান, সহকারী প্রোগ্রামার (আইসিটি) নাজমুল ইসলাম, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর উপজেলা লিডারসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা। 

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’।

Leave Your Comments