বকশীগঞ্জে প্রতিনিধি।।
জামালপুরের বকশীগঞ্জে জীবনের নিরাপত্তা ও বসতবাড়ি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন অবসরপ্রাপ্ত এক কর্মচারী।
বৃহস্পতিবার (১৩অক্টোবর) দুপুরে পৌর শহরের সর্দারপাড়া নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন কে.এম শামসুর রহমান নামে অবসরপ্রাপ্ত এক কর্মচারী।
সংবাদ সম্মেলনে কে.এম শামসুর রহমান বলেন,পৌর শহরের সর্দারপাড়া এলাকার আবদুল বারেকের ছেলে গাজীউর রহমানের কাছ থেকে প্রায় ৫ বছর পূর্বে ৬ শতক জমি কিনেন তিনি। জমি রেজিষ্ট্রির পর নিজের নামে জমির নামজারীও করেন । হঠাৎ গাজীউর রহমানের চাচাতো ভাই মতিউর রহমান ( আবদুর রহমানের ছেলে) ওই জমি তাদের দাবি করে চাদাঁ দাবি করেন। এই নিয়ে একাধিকবার গ্রাম্য শালিস বৈঠক বসে । পরে পৌর মেয়রের মধ্যস্থতায় আধা শতক জমি মতিউর রহমানকে ছেড়ে দিয়ে বিরোধ নিস্পত্তি করে দেন পৌর মেয়র । এরপর থেকেই বসতবাড়ি করে সেখানে বসবাস করে আসছেন শামসুর রহমানের পরিবার । অসুস্থ্যজনিত কারণে গত কয়েকদিন আগে জমিটি বিক্রির সাইনবোর্ড দেন শামসুর রহমান। এরপর থেকেই আবারো উক্ত জমি ও বসতভিটা দখলের পায়ঁতারা শুরু করে মতিউর রহমান। একপর্যায়ে মতিউর রহমান শামসুর রহমানকে প্রাণ নাশের হুমকি দেয়। এরি প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেন কে.এম শামসুর রহমান। সংবাদ সম্মেলনে তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
এবিষয়ে পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর বলেন,ওই জমি নিয়ে শালিস বৈঠক করে সমজতা করে দেওয়া হয়েছে। এখন আবার কি সমস্যা হয়েছে তা আমার জানা নেই।