মোঃ শরিফ উদ্দিন, শেরপুর প্রতিনিধি
'দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে (১৩ অক্টোবর) বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যলয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
এরপর জেলা প্রশাসকের হল রুম রজনীগন্ধায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তাদিরুল আহমেদ। এসময় অন্যানোদের মধ্যে সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য, জনস্বাস্থ্য প্রকৌশলী জহুরুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক অগ্নিকান্ডে প্রাথমিক ব্যবস্থা গ্রহন ও ভূমিকম্পে করনীয় বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।