মোঃ নাঈম মিয়া,ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ উদযাপন উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থী প্রশিক্ষণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা।
সভাপতি: জনাব এস এম বাকী বিল্লাহ এর সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে হাজী আসমত সরকারি কলেজ মিলনায়তন এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, একুশে পদকপ্রাপ্ত চিত্রনায়ক জনাব ইলিয়াস কাঞ্চন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, নিরাপদ সড়ক চাই (নিসচা)।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোহাম্মদ আদিকুর রহমান সবুজ উপজেলা নির্বাহী অফিসার, ভৈরব ও সভাপতি, উপজেলা সড়ক নিরাপত্তা কমিটি।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসাদুর রহমান অর্থ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি নিরাপদ সড়ক চাই (নিসচা), আবদুর রহমান সহ-সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি ও যুগ্ম আহবায়ক, জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উদযাপন কমিটি , রোকনুজ্জামান রোকন সদস্য সচিব, জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উদযাপন কমিটি ও কার্যকরি সদস্য, কেন্দ্রীয় কমিটি,
এস.এম আজাদ হোসেন সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, নিরাপদ সড়ক চাই (নিসচা)।
জনাব নাহিদুর ইসলাম প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটি, মোঃ মোহসিন খান সমাজকল্যাণ সম্পাদক, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটি।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু মেয়র, ভৈরব পৌরসভা, লিটন এরশাদ মহাসচিব, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটি, জাহাঙ্গীর আলম সেন্টু
সাধারণ সম্পাদক, ভৈরব উপজেলা আওয়ামী লীগ,
সাখাওয়াত হোসেন মোল্লা একান্ত সচিব, প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি, আতিক আহমেদ সৌরভ সাধারণ সম্পাদক, ভৈরব পৌর আওয়ামী লীগ,ডা. বুলবুল আহম্মদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ভৈরব,শাহ আলম ভারপ্রাপ্ত কর্মকর্তা, ভৈরব থানা, মোহাম্মদ আব্দুর রউফ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ, হাজী আসমত সরকারি কলেজ, ভৈরব।অনুষ্ঠান পরিচালনায় করেন,মোঃ আলাল উদ্দিন,কেন্দ্রীয় কার্যকরি সদস্য ও সাধারণ সম্পাদক, নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা।