মাহাবুব হাসান মারুফ, নওগাঁ প্রতিনিধি: “দুর্যোগে আগাম সতর্কবার্তা সবার জন্য কার্যব্যবস্থা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে নানা আয়োজনে নওগাঁয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসন দিবস উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা ও মহড়ার আয়োজন করা হয়।
এসময় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা (ডিআরআরও) নিলয় রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম রফিক, জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান প্রমুখ। এসময় নওগাঁ ফায়ার সার্ভিসের একটি চৌকস দল বিভিন্ন দুর্যোগের সময় করনীয় বিষয়ের উপর মহড়া প্রদর্শন করে। এসময় প্রধান অতিথি বলেন, যে কোন দুর্যোগ মোকাবেলায় আগাম সতকর্তা হচ্ছে প্রধান একটি উপায়। এছাড়াও বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় অত্যাবশ্যকীয় করনীয় বিষয় সম্পর্কে আমাদের সকলের ভালো জ্ঞান থাকা জরুরী। বিশেষ করে অগ্নিকান্ডের সময় কিকি করা জরুরী তা কিন্তু আমরা এই মহড়া থেকে জানতে পারলাম। এছাড়াও ফয়ার সার্ভিসের কর্মীদের কাছ থেকে বিভিন্ন দুর্যোগের সময় কি কি পন্থা অবলম্বন করা প্রয়োজন তা জানা আমাদের সকলেরই জেনে রাখা দরকার। তাহলে আমরা যে কোন দুর্যোগের সময় তাৎক্ষণিক পন্থা অবলম্বন করে ক্ষতির হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া সম্ভব।