মেহেদী হাসান
(তিতাস কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার তিতাস উপজেলার ঐতিহ্যবাহী বাতাকান্দি বাজারের ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবী বাজারের পয়ঃনিস্কাশনের ড্রেনেজ নির্মাণ ও বাজারটির হৃদপিণ্ডখ্যাত মসজিদ সংলগ্ন পুকুরের সংস্কার সহ সৌন্দর্যবর্ধক অবকাঠামো নির্মাণ কাজের সার্ভে সম্পন্ন হয়েছে।
গতকাল ১৩'ই অক্টোবর বৃহস্পতিবার কুমিল্লা ও তিতাস উপজেলার প্রকৌশলী ও ইন্জিনিয়ারদের টিম উক্ত সার্ভে কাজ সম্পন্ন করেন।
গুটি কয়েক মহল যখন বাতাকান্দি বাজারের প্রাচীন পুকুরটি আয়ত্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ঠিক তখনই পুকুরটি সংস্কার ও সৌন্দর্যবর্ধনে এগিয়ে আসলেন তিতাস ভাই খ্যাত তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার।
ময়লা আর কচুরিপানায় নিমজ্জিত পুকুরটি পরিবেশযোগ্য, প্রাত এবং বৈকালিক ভ্রমণের উপযোগী করার প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানাযায়।
প্রশংসনীয় এ উদ্যোগ নেওয়ায় পারভেজ হোসেন সরকারের প্রসংশায় উচ্ছ্বসিত বাতাকান্দি বাজারের ক্রেতা-বিক্রেতা সহ অত্র এলাকার জনগণ। পারভেজ হোসেন সরকার নর্দমায় আক্রান্ত পুকুরটি স্বাস্থ্য সম্মত নান্দনিক রূপ দিতে একটি প্রকল্প হাতে নিয়েছে । উপজেলা পরিষদের অর্থায়নে পুকুরটির চারপাশে হাটার জন্য পার্কভিউ আদলে সাজানো হবে বলে জানাযায়।
আজ সার্ভেকালে উপস্হিত ছিলেন বলরামপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মো.নূর নবী, সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামসুল হক সরকার, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো.হাবিবুর রহমান,মো.শাহিন ভূঁইয়া,মো. আরিফুর রহমান,মো. মানিক হেসেন,সার্ভে কাজে কর্মরত কর্মকর্তা,সার্ভেয়ার,ও গন্যমান্য ব্যক্তিবর্গ।