কুলাউড়ায় রাতের আঁধারে সামাজিক বনায়নের গাছ কেটে নিল দুর্বৃত্তরা

Date: 2022-10-14
news-banner


কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় গাজীপুর সদর ইউনিয়নের শাহ সুন্দর সরকারি উচ্চ বিদ্যালয় সড়কের দুপাশের সামাজিক বনায়নের ১৫টি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। 

এ ঘটনায় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) থানায় অভিযোগ করেছে বনবিভাগ।

কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, রাতের আঁধারে কে বা কারা গাছগুলো কেটে নিয়ে গেছে তা জানা নেই। এলাকার বাহিরে থাকায় এ বিষয়ে কোনো কর্মকর্তা আমাকে বিষয়টি জানাননি।

বনবিভাগের স্থানীয় বিট কর্মকর্তা আহমদ আলী বলেন, কাটা গাছের ডাল ও গোড়া উদ্ধার করা হয়েছে। তদন্তের মাধ্যমে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। কেটে নেওয়া গাছের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

এ ব্যাপারে সিলেট বনবিভাগের সহকারী বন সংরক্ষক (এসডিএফও) মো. তৌফিকুল ইসলাম বলেন, এ ঘটনার সঙ্গে যারা জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave Your Comments