কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বরমচাল ইউনিয়নের ফুলেরতল বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নিশ্চিন্ত স্টুডেন্ট কনসালটেন্সি নামক শিক্ষা-সেবামূলক প্রতিষ্ঠান।
শুক্রবার (১৪ অক্টোবর) সকালে প্রতিষ্ঠানের ভাইস-চেয়ারম্যান শামীম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রভাষক মো. আলী চৌধুরী তরিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, বরমচাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত অডিটর খায়রুল আমিন, শ্রীপুর জালালিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার প্রভাষক তাহিরুল হক, সিঙ্গুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম, প্রতিষ্ঠানের ডি.এম.ডি প্রভাষক আফজাল রসিদ খাঁন শিবলু, ভূকশিমইল উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক ফয়েজ আহমদ শিপু, বরমচাল ইউনিয়ন বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. কামাল হোসেন, রুপালি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড কুলাউড়া সার্ভিস সেলের ইনচার্জ শাহীন আহমদ, ভাটেরা গার্লস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাওসার আহমদ মুন্না, কালামিয়া বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মো. রাজীব উদ্দিন, কুলাউড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বখস প্রমূখ।
সভা শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এর আগে, অতিথিদের ফুল দিয়ে সম্মাননা জানান প্রতিষ্ঠানের শিক্ষার্থী রাকিব হাসান ও অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাও. জাহাঙ্গীর হোসেন সেজু।