ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি:
জামালপুরে ইসলামপুরে ডা:খোরশেদুজ্জামান মিস্ত্রি মিয়া কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চক্ষু অপারেশন ক্যাম্প শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে ইসলামাপুর উপজেলার জেলা পরিষদের ডাকবাংলোতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিনামূল্যে চক্ষু অপারেশন ক্যাম্প শুভ উদ্বোধন করেন ঢাকা বিশ^ বিদ্যালয়ের পদার্থ বিভাগের অধ্যাপক ড.ইশতিয়াক এম সৈয়দ।
ডা:খোরশেদুজ্জামান মিস্ত্রি মিয়া কল্যাণ ট্রাস্টের বোর্ড অব ট্রাস্ট্রী এস.এম শাহিনুজ্জামান শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.জামাল আব্দুন নাসের বাবুল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবুল ও ইসলামপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নূর ইসলাম নূরসহ অনেকে বক্তব্য রাখেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক এস.এম.জাহাঙ্গীর আলম।
এসময় ডা: খোরশেদুজ্জামান মিস্ত্রি মিয়া কল্যাণ ট্রাস্টের বোর্ড অব ট্রাস্ট্রী এস.এম শাহিনুজ্জামান শাহীনসহ বক্তারা বলেন,‘সরকারের পাশা পাশি দেশের উন্নয়ন ও মানুষে সেবায় সামর্থবান সবার এগিয়ে আসা উচিৎ। ডা: খোরশেদুজ্জামান মিস্ত্র মিয়া কল্যাণ ট্রাস্ট সেই লক্ষেই কাজ করছে। আজকের বিনামূল্যে চক্ষু অপারেশন ক্যাম্পের মাধ্যমে উপজেলার এক হাজার দরিদ্র অসহায় মানুষের চোখের চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগেও আমরা ইসলামপুর,গোয়ালেরচর, গুঠাইল ও ডিগ্রিচরে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প করেছি। যতদিন আল্লাহ আমাদের সামর্থ দিবে তত দিন আমরা এই মানুষের সেবা কার্যক্রম চালিয়ে যাবো।“