বেলাল হোসেন খান, পূর্বধলা, নেত্রকোণাঃ
নেত্রকোনার পূর্বধলায় (১৫ অক্টোবর) শেষ রাতের দিকে সমলা খাতুন (৪০) নামের এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে উপজেলার আগিয়া ইউনিয়নের হাটকান্দা গ্রামে।
নিহতের ছেলে ইমরান হোসেন ও মেয়ে সারমিন আক্তার জানান, ১৪ অক্টোবর রাতে ঢাকা থেকে সমলা খাতুন ও তার ছেলে ইমরান বাড়িতে আসেন। স্বামীসহ ৪ ছেলে মেয়ে সকলে একসাথে রাতের খাবার খেয়ে ১টার দিকে ঘুমিয়ে পড়েন। পরে সকালে নিহতের ছোট ছেলে সাব্বির কলপাড়ে তার মাকে রক্তাক্ত অবস্থায় দেখে ডাকাডাকি করলে বাড়ির সকলে এসে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাথায় একাধিক শীলের আঘাতের চিহ্ন রয়েছে এবং নিহতের স্বামীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের ভাই বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের করেছেন। এখন পযন্ত কাউকে আটক করা হয়নি।
খবর পেয়ে নেত্রকোনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোরশেদা খাতুন ঘটনাস্থ পরিদর্শন করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।