রাবিতে চলছে "চিহ্নমেলার" ৫ম আসর

Date: 2022-10-16
news-banner



রাবি প্রতিনিধি:

সাহিত্য বিষয়ক ছোটকাগজ ‘চিহ্ন’র আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই বাংলার লেখক-পাঠক-সম্পাদকদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চিহ্নমেলা’।  পঞ্চমবারের মতো আয়োজিত এই মেলাটি আগামী সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবন চত্বরে অনুষ্ঠিত হবে। মেলা চলবে মঙ্গলবার পর্যন্ত। 

আজ শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবন চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেলার আহবায়ক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শহীদ ইকবাল।


সংবাদ সম্মেলনে অধ্যাপক শহীদ ইকবাল বলেন, এবারের মেলার আসরটি ‘চিহ্নমেলা মুক্তবাঙলা’ নামে বসবে। প্রতিবারের মতো এবারের মেলায় দেশ ও দেশের বাইরের দুই শতাধিক লিটল ম্যাগাজিন এবং পাঁচ শতাধিক লেখক-পাঠক-সম্পাদকের সমাবেশ ঘটবে। 

এবারের মেলায় চিহ্ন সাহিত্য পুরস্কার পাবেন কথাসাহিত্যিক হামিদ কায়সার, চিহ্ন সারস্বত-সম্মাননায় ভূষিত হবেন প্রবীণ সাহিত্যিক ও শিক্ষাবিদ জুলফিকার মতিন ও চিহ্ন লিটলম্যাগ-সম্মাননা পাবে বাংলাদেশ থেকে প্রকাশিত পত্রিকা ‘তৃতীয় চোখ’ এবং ভারত থেকে প্রকাশিত পত্রিকা ‘নৌকো’।


উল্লেখ্য, রাবির বাংলা বিভাগের অধ্যাপক শহীদ ইকবালের সম্পাদনায় ‘চিহ্ন’ প্রায় দুই দশক থেকে নিয়মিত বের হচ্ছে। পত্রিকাটি ২০১১ সালে প্রথমবারের মতো লেখক-পাঠক-সম্পাদকদের নিয়ে আয়োজন করে চিহ্নমেলার!
এ থেকেই আজ পর্যন্ত চলমান

Leave Your Comments