মো:নুর আলম,দূর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
দুর্গাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন। আজ নেত্রকোনা জেলা পুলিশ সূত্রে এ তথ্য জানা যায়।
জেলা পুলিশ সূত্র জানায়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ,পুলিশ-১ শাখা,স্মারক নং ৪৪.০০.০০০০..০৯৪.১৩.০১৫.২১-১২৪২ তাং১৬ অক্টোবর ২০২২ খ্রি: মূলে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তিনি পদোন্নতি প্রাপ্ত হন। তার পদোন্নতিতে জেলা পুলিশ আনন্দিত ও উদ্বেলিত।
নেত্রকোনা জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ বলেন,মাহমুদা শারমিন নেলীকে জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। নিজ কর্মদক্ষতায় তিনি পেশাগত জীবনে আরো এগিয়ে যাবেন। তার সার্বিক মঙ্গল কামনা করছি।
মাহমুদা শারমিন নেলী বলেন,এডিশনাল এসপি পদে পদোন্নতি পেয়েছি।এটা আমার এবং আমার পরিবারের জন্য অনেক আনন্দের। আগামীর পথচলায় সবার দোয়াপ্রার্থী।
মাহমুদা শারমিন নেলী ২০১৬-২০১৭ সালে পুলিশ একাডেমী, সারদা,রাজশাহীতে দক্ষতার সাথে মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করে নেত্রকোনা জেলায় দক্ষতা ও যোগ্যতার সাথে ছয় মাস মেয়াদী শিক্ষানবিশকাল সম্পন্ন করেন। এরপর তিনি ২০১৮ সালের জানুয়ারী মাসে ময়মনসিংহে রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পদায়ন হন। সেখানেও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
তিনি ২০২০ সালের পহেলা জানুয়ারি দুর্গাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন। এখানে তিনি প্রায় তিন বছর সুনামের সাথে পেশাগত দায়িত্ব পালন করেন। এসময় অনেক ঘটনার রহস্য উন্মোচন এবং অপরাধীদের আইনের আওতায় আনার মাধ্যমে জেলায় বেশ প্রশংসিত হন। সেই সাথে তিনি জেলায় সেরা সার্কেল অফিসারের পুরস্কার অর্জন করেন।
দুর্গাপুর সার্কেলের এই পুলিশ কর্মকর্তার পদোন্নতির খবরে তাকে অভিনন্দন জানিয়েছেন দুর্গাপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।