বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুর জেলার বিরামপুরে কৃষি ও খাদ্য দপ্তরের সহযোগিতায় বিশ্ব খাদ্য দিবস ও ইদুর নিধন কার্যক্রমের উদ্বোধন হয়েছে। কর্মসূচী বাস্তবায়ন করেন উপজেলা প্রশাসন।
১৬অক্টোবর (রবিবার) বিরামপুর উপজেলা অডিটরিয়ামে ইউএনও পরিমল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা অতিরিক্ত কৃষিকর্মকর্তা কৃষিবিদ কাউসার আহমেদ।
এতে বিশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, উপজেলা কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, উপজেলা যুব বিষয়ক কর্মকর্তা জমিল উদ্দীন মন্ডল।